ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ১/১/২০২৬, ৩:১১:৩৩ PM

পঞ্চগড়ে বেড়ে চলেছে শীতের দাপট চার দিনেও দেখা নেই সূর্যের

গত কয়েকদিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়ে চলেছে শীতের দাপট । চার দিন ধরে দেখা নেই সূর্যের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে শীত ও কুয়াশা। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।

গত কয়েকদিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়ে চলেছে শীতের দাপট । চার দিন ধরে দেখা নেই সূর্যের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে শীত ও কুয়াশা। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। সকাল ৯টায় রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

 
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০ ডিগ্রি। দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা আবারো কমে ১৬ দশমিক ৭ থেকে কমে রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার পর দিনভর হালকা কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন হয়ে ওঠে আকাশ। আর উত্তরের থেকে বয়ে আসে হিমশীতল বাতাস। হাড় কাঁপানো শীতে দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুর মানুষের। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, চারদিন ধরে ঠিকমতো সূর্যের মুখ দেখা যায়নি।
 
দিনের তাপমাত্রা কমে যাওয়ার ফলে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা কমে ১৬ দশমিক ৭ থেকে ১৬ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়।শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। হিমেল বাতাসে কনকনে শীতে অস্থির করে দিয়েছে জনজীবন। ঘন কুয়াশায় আর রাতভর টিপটিপ করে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা ।